২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: হাম উপসর্গে সিলেটে একদিনে ৫ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত ছিল ৮৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ শিশু।
বিজ্ঞাপন
এদিকে একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬০ হাজার ৫৪০ জন।







