Logo

দেশে হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়ালো

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৫:২১
দেশে হামের উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়ালো
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন উপসর্গে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ শিশু আক্রান্ত হয়েছে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৮৬ জন এবং উপসর্গে মৃত্যু ৪২৬ জন।

এছাড়া এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখানে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ২১৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এসব তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী সংগ্রহ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD