Logo

সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু, হাম আতঙ্ক বাড়ছেই

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২৩ মে, ২০২৬, ১১:৫৫
সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু, হাম আতঙ্ক বাড়ছেই
ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত চার শিশুর মধ্যে দুজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তাদের একজন মৌলভীবাজার এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।

বিজ্ঞাপন

অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এবং অন্যজন সদর উপজেলার বাসিন্দা।

এর আগে শুক্রবারও একদিনে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। সব মিলিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৭ শিশু।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন।

বিজ্ঞাপন

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD