হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে শুধু হামে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪৫৮ শিশুর।
অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর, আর আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭০৬।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।







