Logo

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১৫:১৯
দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ইতোমধ্যে ১২২ শতাংশ অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় পরিচালিত বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে হামের সংক্রমণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এর মাধ্যমে টিকাদান কর্মসূচির বড় ধরনের সফলতা অর্জিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হামের টিকাদান কার্যক্রম এখনো চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কর্মসূচির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা দেওয়ার কার্যক্রমও অব্যাহত আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন। স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং খাবারের মানও পর্যালোচনা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন এবং সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD