২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ শিশু, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৪৬৭ জন।
বিজ্ঞাপন
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৭৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৬ হাজার ২৩ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৬ জন ও আক্রান্ত ৩৭ হাজার ২২৯ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।








