Logo

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৭:৫৭
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭ জন শিশু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও তাদের মৃত্যু হামে নিশ্চিতভাবে হয়েছে—এমনটি এখনো নিশ্চিত নয়। তবে চলমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৮৮ জন শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

শুধু মৃত্যু নয়, সংক্রমণও বাড়ছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় ৫১ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে, আর ৮২৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৭২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন। মোট রোগীর মধ্যে ৫৪ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD