Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৬:২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু এবং এক হাজারের বেশি শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।  

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হওয়া ৯০ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৯৫ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ এবং এর জটিলতা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD