দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। তথ্যগুলো সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এর মধ্যে ৯০ জনের মৃত্যু নিশ্চিত হামের সংক্রমণে হয়েছে। বাকি ৫০৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন।
বিজ্ঞাপন
একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে সন্দেহভাজন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।








