Logo

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৭:১৪
হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে ও এর উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু। এর মধ্যে ১ হাজার ১৩৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৭০৮ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৯ জন শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭ হাজার ১৪২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬০৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫১৪ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং নিশ্চিত হামে মারা গেছে ৯১ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD