Logo

হামে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু ৬০০ ছাড়াল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১৭:০৭
হামে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত্যু ৬০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৫১১ জনের।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হামে ও হামের উপসর্গে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৪৯ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD