জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে

আদ্-দ্বীন হাসপাতাল সংক্রান্ত বিষয়ে সরকার জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) সকালে মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ আইভি স্যালাইন অনুদান হিসেবে দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কার কাছে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে পুরো বিষয়টি জনস্বার্থ বিবেচনায় রেখে সরকার সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সময় চাইলে তাদের সময় দেওয়া হয়েছে। শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা দেখানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে এগিয়ে নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি নিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।







