Logo

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১৭:৪৪
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯২ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে পরীক্ষাগারে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৪ জনে পৌঁছেছে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। ফলে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD