ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের লজিস্টিক সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিকস ও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুমে হাসপাতালে রোগীর চাপ বাড়লে চিকিৎসা কার্যক্রমে যেকোনো ধরনের প্রয়োজনীয় উপকরণ দ্রুত সরবরাহ করা হবে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
এ সময় তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান, যাতে ডেঙ্গুর বিস্তার কমানো যায়। একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশে বলেন, ডেঙ্গু রোগীদের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে, যাতে কোনো ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
বিজ্ঞাপন
আলোচনায় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।








