Logo

লাইসেন্স বাতিল : আদ্-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ২০:১৭
লাইসেন্স বাতিল : আদ্-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী
ছবি: সংগৃহীত

লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ১৭৩ জন রোগী অন্যত্র চলে গেছেন। একই সঙ্গে নতুন কোনো রোগী সেখানে ভর্তি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি ছয় শিশুর মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের ভেতরে থাকা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়।

এর পর থেকেই চিকিৎসাধীন রোগীদের ধাপে ধাপে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর শুরু হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে আরও প্রায় ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউতে থাকা সংকটাপন্ন রোগীদের স্থানান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। তাদের মতে, এই অবস্থায় গুরুতর রোগীদের অন্য হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বেগ বাড়ছে।

এদিকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, জনস্বার্থ ও রোগীদের সেবা বিবেচনায় নিয়ে হাসপাতালটির কার্যক্রম চালু রাখার সুযোগ দেওয়া উচিত।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করা হবে এবং তারা ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD