হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে। এ সময়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহভাজন হামরোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।








