Logo

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৭:৩৮
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD