ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু

বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ যেভাবে দিন দিন বাড়ছে তাতে পরিস্থিতি গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ জন্য সরকারও আগেভাগেই ডেঙ্গুর প্রকোপ রোধে নড়েচড়ে বসেছে।
এরই মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধান করে ১৯ সদস্যের একটি টাস্কফোর্স করা হয়েছে।রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন








