হাম উপসর্গ নিয়ে মৃত্যু ৭০০ ছাড়ালো, একদিনে আক্রান্ত ৯৭৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬০৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৯৭ হাজার ৫২২ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।








