ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু রবিবার, ক্যাপসুল পাবে শিশু যেসব

শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতা কমানোর লক্ষ্যে প্রায় ১৪ মাস পর সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়সভেদে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু শিশুকে এই ক্যাম্পেইনে ক্যাপসুল না দেওয়ারও নির্দেশনা রয়েছে।
যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে
বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী, যেসব শিশুর হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া কিংবা অপুষ্টির সমস্যা রয়েছে, তারাও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে। এসব সাধারণ স্বাস্থ্যগত সমস্যা ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রে কোনো বাধা হিসেবে বিবেচিত হয় না।
বিজ্ঞাপন
যেসব শিশু ক্যাপসুল পাবে না
স্বাস্থ্যবিধি অনুযায়ী কয়েকটি বিশেষ ক্ষেত্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে না।
বিজ্ঞাপন
৬ মাসের কম বয়সী শিশু: যেসব শিশুর বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি, তারা এই ক্যাম্পেইনের আওতায় আসবে না।
সম্প্রতি উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ গ্রহণ করেছে: গত ২৮ থেকে ৩০ দিনের মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে— এমন শিশুদের পুনরায় এই ক্যাম্পেইনে ক্যাপসুল দেওয়া হবে না। অতিরিক্ত ভিটামিন ‘এ’ গ্রহণের ঝুঁকি এড়াতেই এই নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।
গুরুতর অসুস্থ শিশু: কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে অথবা হাসপাতালে ভর্তি হওয়ার মতো শারীরিক অবস্থায় থাকে, তাহলে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না।
বিজ্ঞাপন
বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল
ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী পৃথক রঙের ক্যাপসুল বিতরণ করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের দেওয়া হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিয়মিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের রাতকানা ও অন্ধত্বের ঝুঁকি কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো, পুষ্টির ঘাটতি পূরণ এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তাই নির্ধারিত বয়সসীমার সব যোগ্য শিশুকে নিকটস্থ টিকাদান বা ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।








