Logo

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৭:২৮
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪১ জন এবং ১১৬ শিশুর নিশ্চিত হামের সংক্রমণ হয়েছে। এ সময়ে ৮৮৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৫টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯৯ হাজার ২০৭ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১ হাজার ৭১০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD