দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জুন মাসে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৫ হাজার ৪৫৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।








