হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১১০৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী। বাকি ৯৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯১ জন।
এ সময়ের মধ্যে মোট ৮৯ হাজার ৭৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৬ হাজার ৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।








