Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৭:৪৮
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ শিশু হাম অথবা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তবে এই সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮  হাজার ৪১৯ শিশু।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৯৮ শিশু।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD