হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল। বাকি চার শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেলেও তাদের হাম নিশ্চিত হয়নি।
বিজ্ঞাপন
একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে আরও ৯৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন করে ৮৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৮৪৩ শিশু।








