Logo

মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন, ঘোষণা দিলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৩:১১
মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন, ঘোষণা দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প। পোস্টে তিনি বলেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’

মামদানি অবশ্য এর আগেই সাংবাদিকদের কাছে সাক্ষাতের ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার তিনি জানান, ‘নির্বাচনী প্রচারণার সময়ে নিউইয়র্কের ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নে আমার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’

বিজ্ঞাপন

তবে ট্রাম্পের ঘোষণার পর মামদানি বা তার টিম কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে সাংবাদিকরা।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানিকে ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন ব্যাপক চেষ্টা চালায়। ট্রাম্প নিজে হুমকি দিয়েছিলেন—মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচারণায় ২৪০ কোটি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান পার্টি।

বিজ্ঞাপন

তবে এসব বাধা ডিঙিয়ে শেষ পর্যন্ত ৫০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সূত্র : রয়টার্স

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD