Logo

ভারতের বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৬:৫৯
ভারতের বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
ছবি: সংগৃহীত

নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এয়ারম্যানদের উদ্দেশে এ সংক্রান্ত নোটিশ (NOTAM) জারি করে।

নোটিশে জানানো হয়, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মাত্র চারদিন পর। তবে শেষ হওয়ার আগেই এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত জানানো হলো।

বিজ্ঞাপন

গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। সেই সময়ই ভারতীয় বিমানের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। এরপর থেকে কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

পাকিস্তানের পাশাপাশি ভারতও তাদের আকাশসীমায় পাকিস্তানি বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

সর্বশেষ নোটিশে পিএএ জানায়— নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান। ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বিমান। পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না। নিষেধাজ্ঞাটি ১৯ নভেম্বর (বুধবার) থেকে কার্যকর হয়েছে এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার বড় ধরনের প্রভাব পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর।

বিজ্ঞাপন

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় এয়ার ইন্ডিয়াকে গন্তব্যে পৌঁছাতে ঘুরপথে যেতে হচ্ছে। এ কারণে তাদের জ্বালানি খরচ ২৯ শতাংশ বেড়েছে। কিছু রুটে উড়ান সময় বেড়েছে ৩ ঘণ্টার বেশি।

এ পরিস্থিতি মোকাবিলায় এয়ার ইন্ডিয়া চীনের শিনজিয়াং প্রদেশের ওপর দিয়ে উড়ার অনুমতি পেতে সরকারের কাছে লবিং করছে, যাতে উড়ার সময় কমানো যায়।

বিজ্ঞাপন

ইন্ডিগোসহ অন্যান্য সংস্থাগুলোরও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। অপরদিকে, ট্রানজিট ফি থেকে বঞ্চিত হয়ে পাকিস্তানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD