Logo

মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় ‘ফ্রি’ ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৬, ১৩:২৬
মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলায় ‘ফ্রি’ ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। তাদের নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। একই সঙ্গে তিনি প্রকাশ্যে দেশটির বিশাল তেলসম্পদ দখল ও আন্তর্জাতিক বাজারে বিক্রির পরিকল্পনার কথাও জানান।

এদিকে মাদুরো সরকারের কার্যত পতনের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে স্টারলিংক। ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য ভেনেজুয়েলার মানুষ বিনামূল্যে তাদের ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

এক্সে দেওয়া এক পোস্টে স্টারলিংক জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় প্রবেশাধিকার দেওয়া হবে। অর্থাৎ, ভেনেজুয়েলার মানুষ বিনামূল্যে স্টারলিংকের নির্বিঘ্ন সংযোগ পাবেন।

এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে আটক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার স্বার্থ বোঝে না, এমন কারও হাতে আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারি না।

বিজ্ঞাপন

সেইসঙ্গে ট্রাম্প এও জানান, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

ভেনেজুয়েলার মতো একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে ঢুকে সরাসরি তার ক্ষমতায় থাবা বসানোর এমন ঘটনা অবাক করেছে বিশ্বকে। সমালোচকরা বলছেন, ভেনেজুয়েলায় মার্কিন এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD