Logo

বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৮
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

আবারও বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে রুপার দামও। সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের ওপরে উঠে গেছে, যা সাম্প্রতিক সময়ের একটি বড় রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫০১২ দশমিক ৭৬ ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস বেড়ে হয়েছে ৫০৩৩ দশমিক ৮০ ডলার।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদহার কমাতে পারে। সাধারণত সুদহার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা বাড়ে, যার প্রভাব পড়ে দামের ওপর।

এদিকে রুপার বাজারেও বড় উত্থান দেখা গেছে। রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। তবে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম সামান্য কমে আউন্সপ্রতি ২০৯০ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে ১৭২৩ ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD