Logo

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বড় মূল্যছাড় দিচ্ছে কাতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বড় মূল্যছাড় দিচ্ছে কাতার
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে উল্লেখযোগ্য মূল্যছাড়ের উদ্যোগ নিয়েছে কাতার সরকার। এ উদ্যোগের আওতায় এক হাজারের বেশি পণ্যের দাম কমানো হবে।

বিজ্ঞাপন

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। সে কারণে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূল্যছাড়ের তালিকায় আটা, চিনি, পাস্তা, মুরগি, ভোজ্যতেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রীও ছাড়ের আওতায় আসছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, মূল্যছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তা প্রকাশ করা হয়েছে। রমজান মাসজুড়ে নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।

নির্ধারিত দামের বেশি নেওয়া হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD