Logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫০
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দেশটির উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা এটিকে ‘খুব বড়’ ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন। খবর দিয়েছে Agence France-Presse (এএফপি)।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ আগে ভানুয়াতুর উপকূল কেঁপে ওঠে। তবে এ ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পোর্ট অলরির সৈকতে অবস্থিত একটি রিসোর্টের কর্মী অ্যাঞ্জেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি ‘খুব বড় ধরনের’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, তার আশেপাশের এলাকায় আপাতদৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জিনিসপত্র বেশ দীর্ঘ সময় ধরে ঝাঁকুনির কারণে কেঁপে উঠেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখানে কিছু লোক চিন্তিত ছিল। কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। তিন লাখ ২০ হাজার জনসংখ্যার নিচু দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত সিসমিক রিং অফ ফায়ারের চারপাশে অবস্থিত।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD