আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আরও একটি মার্কিন F-15 Eagle যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালায়।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (২ মার্চ) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার দাবি করেছিল, স্থানীয়ভাবে নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশন সংক্রান্ত নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
সোমবার সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক অভিযানে ইরান-কুয়েত সীমান্তবর্তী আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করার দাবি করে। এ ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন ও কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।








