ইরানের কুদস ফোর্সের কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তেহরানে পরিচালিত এক লক্ষ্যভিত্তিক হামলায় ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলি জাদেহ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তেহরানের কেন্দ্রস্থলে তাদের যুদ্ধবিমান থেকে চালানো হামলায় ওই কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং লেবানন কোরের কমান্ডার দাউদ আলি জাদেহকে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টার্গেট করা হয়। হামলাটি ছিল পরিকল্পিত এবং নির্ভুল বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
কুদস ফোর্স হলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একটি বিশেষ শাখা, যা মূলত ইরানের বৈদেশিক সামরিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম রয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আছে।
তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
বিজ্ঞাপন








