Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৪:৫৭
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি
ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার এই মন্তব্যকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনি শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রসঙ্গ তুলে ধরে কার্নি হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

কার্নি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং অসামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই হামলাকেই চলমান সংঘাতের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

মার্ক কার্নির এই মন্তব্য নতুন করে আইনি ও কূটনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার অধিকার—এসব বিষয় সামনে এনে বিশ্বমঞ্চে আলোচনা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD