Logo

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা রাশিয়ার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৪:৫৭
পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা রাশিয়ার
ছবি: সংগৃহীত

ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এসব পদক্ষেপ পারমাণবিক অস্ত্র তৈরির প্রবণতা বাড়াতে পারে।

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এমন ফলাফলের দিকে নিয়ে যেতে পারে, যা তারা প্রতিরোধ করতে চাচ্ছে।” তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র চাইছে ইরান পারমাণবিক বোমা তৈরি না করুক, কিন্তু এই পদক্ষেপের কারণে ইরান নিরাপত্তার স্বার্থে তা অর্জনের দিকে যেতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমেরিকা তাদের ওপর আক্রমণ করে না যাদের কাছে ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র রয়েছে।” ল্যাভরভের মতে, সাম্প্রতিক পরিস্থিতি দেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় যুক্ত হতে পারে, যা পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নামে শুরু হওয়া যুদ্ধের আপাত মহৎ লক্ষ্য বিপরীত ফল দিতে পারে এবং নতুন সমস্যা তৈরি করতে পারে।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD