Logo

যিনিই খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে: ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৫:৪২
যিনিই খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে: ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র উত্তরসূরি হিসেবে যিনিই নির্বাচিত হোন না কেন, তাকে হত্যা করা হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি সরাসরি ইরানকে লক্ষ্য করে এই বার্তা দেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী কর্তৃক ইসরায়েলের ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব এবং এই অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়ার জন্য এবং ইরানি জনগণকে দমন করার জন্য নির্বাচিত যেকোনো নেতাকে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তার নাম যাই হোক না কেন বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন পরিণতি একই হবে।

এদিকে ইসরায়েলের এমন প্রকাশ্য হুমকিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের এমন বক্তব্য দুই দেশের মধ্যকার বিদ্যমান সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD