ইরানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: ইরানি রাষ্ট্রদূত

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ইরানে কতজন বাংলাদেশি আছেন—এ মুহূর্তে তার সুনির্দিষ্ট সংখ্যা তার কাছে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে বা তথ্য জানানো হলে ইরান সরকার প্রয়োজনীয় ও সর্বোচ্চ সহায়তা দেবে।
তিনি আরও বলেন, ইরান সরকার নাগরিকদের ইরানি বা বিদেশি—এভাবে আলাদা করে দেখে না। দেশে অবস্থানরত যে কেউ সমস্যায় পড়লে সমানভাবে তার নিরাপত্তা ও সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।








