Logo

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো বড় হুমকি: ইসরায়েল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৭:০৪
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো বড় হুমকি: ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের হামলা চললেও দেশটির এখনও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি ছিল। তবে হামলা অব্যাহত থাকলেও ইরানের সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি।

তার ভাষায়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ওপর আঘাত অব্যাহত থাকবে এবং তাদের আক্রমণক্ষমতা কমিয়ে আনার চেষ্টা চলবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অপ্রতিরোধ্য নয়।

বিজ্ঞাপন

পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত রাতে পশ্চিম ইরানের ইসফাহান এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত, উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে ড্রোন হামলার দাবি করেছে। একই সঙ্গে ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তিসহ সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে আইএআই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতের দিকে এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরায়েলি অভিযানের জবাব হিসেবে রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD