বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, লেবাননের ইরানি দূতাবাসে কোনও আঘাত হলে বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হবে। বুধবার এই হুঁশিয়ারি দেন সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি।
বিজ্ঞাপন
শেকারচি বলেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি উল্লেখ করেন, তেহরান নানা দেশে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেও সংযম দেখিয়েছে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।”
বিজ্ঞাপন
ইরানি জেনারেলের হুঁশিয়ারি অনুযায়ী, লেবাননে দূতাবাসে আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে। তিনি সতর্ক করে বলেন, “যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, আমরা অবশ্যই পাল্টা জবাব দেব।”
চলমান সংঘাতে ইরান ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং এই লক্ষ্য পূরণে তার সংকল্প অটল থাকবে বলে শেকারচি উল্লেখ করেছেন।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, এএফপি








