ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক: প্রধানমন্ত্রী সুদানি

ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি জানিয়েছেন, ইরাকের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকিকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হবে না। এ তথ্য বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চিত করেছেন যে তার সরকার ইরাকের ভূখণ্ড বা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় দেবে না।”
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী সুদানি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী।
সৈয়দ আব্বাস আরাগচি ইরাকের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য।
সূত্র: আনাদোলু এজেন্সি।








