ভোরে ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনায় লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, খবর দিয়েছে রয়টার্স।
বিজ্ঞাপন
ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানাচ্ছে, হামলায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জেরুজালেমে এএফপির প্রতিবেদকরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
একই সময়ে, ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) জানিয়েছে, বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়।
বিজ্ঞাপন
ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানায়, ড্রোন আঘাতের ফলে ট্যাংকারে আগুন ধরে যায় এবং শেষমেশ জাহাজটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্রুরা সবাই নিরাপদে রয়েছেন। ইউকেএমটো দাবি করেছে, ড্রোন আঘাতের যথেষ্ট প্রমাণ রয়েছে এই ঘটনার জন্য।
সূত্র: রয়টার্স, এএফপি, ইউকেএমটো








