Logo

মার্কিন কংগ্রেসে ইসরায়েলের বিরোধিতা, টেনে-হিঁচড়ে বের করা হলো সাবেক সেনাকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৪:১৭
মার্কিন কংগ্রেসে ইসরায়েলের বিরোধিতা, টেনে-হিঁচড়ে বের করা হলো সাবেক সেনাকে
বুধবার একটি শুনানি চলাকালে ইসরায়েলের বিরোধিতা করায় মার্কিন কংগ্রেস থেকে টেনে-হিচড়ে বের করে দেওয়া হয় ব্রায়ান ম্যাকগিনিস নামে এক সাবেক মেরিন সেনাকে/ ছবি: এক্স থেকে সংগৃহীত

মার্কিন কংগ্রেসে একটি শুনানি চলাকালে বুধবার (৪ মার্চ) ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ করার কারণে এক সাবেক মার্কিন মেরিন সেনাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে। প্রতিবাদকারী ব্রায়ান ম্যাকগিনিস আসন্ন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

শুনানিকক্ষে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, ইসরায়েলের জন্য কেউ লড়তে চায় না।

সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হে সামাজিক মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, আরেক সাবেক সেনা কর্মকর্তা ও মন্টানার সিনেটর টিম শিহি, ক্যাপিটল পুলিশের সদস্যদের ম্যাকগিনিসকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যেতে সহায়তা করছেন।

বিজ্ঞাপন

পরে সিবিএসকে দেওয়া বক্তব্যে টিম শিহি বলেন, আমি পরিস্থিতি শান্ত করতে এবং উত্তেজনা কমাতে সহায়তা করার জন্য এগিয়েছি। কেউ আহত হওয়ার ঝুঁকি এড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD