ইরানে স্থল অভিযান শুরু, দাবি মার্কিন সংবাদমাধ্যমের

ইরাক সীমান্তসংলগ্ন এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের ভেতরে স্থল অভিযান শুরু করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের বিরুদ্ধে আরেকটি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ফক্স নিউজ। একই ধরনের তথ্য ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইরাক সীমান্ত এলাকায় সক্রিয় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানবিরোধী অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এসব গোষ্ঠী মূলত ইরানের কুর্দি জনগোষ্ঠীভিত্তিক এবং তাদের হাজার হাজার যোদ্ধা রয়েছে।
বিজ্ঞাপন
এই যোদ্ধাদের বেশিরভাগই ইরানের সীমান্তবর্তী ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করে।
কুর্দি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম ইরানে স্থল অভিযান চালানোর জন্য এসব বাহিনী প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা এবং বিভিন্ন এলাকায় তাদের অবস্থান দুর্বল করে দেওয়া।
সূত্র: ফক্স নিউজ








