Logo

ইরানে টানা ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট বন্ধ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৯:৫০
ইরানে টানা ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট বন্ধ
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবলিত ইরানে গত ৫ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নেটব্লক জানায়, ১ মার্চ থেকে টানা ১২০ ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে দেশের মাত্র ১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই সংলাপ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ইরানে সামরিক অভিযান চালায় ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে।

বিজ্ঞাপন

বর্তমানে দেশটিতে টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে। এ সংঘাতের ফলে প্রায় ১ হাজার মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছেন।

সূত্র: নেটব্লক, আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD