নতুন করে আরও এক দেশে হামলা চালাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার আরেকটি দেশে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রর সঙ্গে টানা কয়েকদিনের সংঘর্ষের মধ্যেই ড্রোন হামলা চালানো হয়েছে আজারবাইজান-এ।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীকে হত্যার ঘটনার প্রতিশোধ নেওয়া এবং ইসলামি শাসনব্যবস্থা রক্ষার দাবি তুলে ইরান সামরিক পদক্ষেপ জোরদার করেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ও নিরাপত্তা ইউনিটগুলো ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। টানা ছয় দিনের পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলই অস্থির হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যের বাইরে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে বলেও দাবি করা হয়েছে। একদিন আগে তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার পর এবার আজারবাইজানে ড্রোন হামলার খবর সামনে আসে।
বিজ্ঞাপন
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে একটি সরাসরি আঘাত হানে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল ভবনে। আরেকটি ড্রোন পড়ে শাকারাবাদ এলাকায় একটি স্কুল ভবনের কাছে।
এই হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের ভূখণ্ড থেকে চালানো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দরের অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষ আহত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে উত্তর উপসাগর এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয়।
আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ ব্যবহার করতে দেওয়া হবে না। তাদের ভাষ্য অনুযায়ী, এমন জাহাজ শনাক্ত করা হলে সেগুলোর ওপর হামলা চালানো হবে।
সূত্র: আল জাজিরা








