Logo

মার্কিন হামলায় ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১২:০৬
মার্কিন হামলায় ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন
ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়াসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের নৌবাহিনীর শক্তি ধ্বংস করা তাদের সামরিক অভিযানের অংশ এবং এই লক্ষ্য থেকে তারা সরে আসবে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করা হয়েছে এবং হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

অ্যাডমিরাল কুপারের ভাষ্য অনুযায়ী, ধ্বংস হওয়া ড্রোনবাহী জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবাহী রণতরীর মতো বড় ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করেছে। একই বার্তায় কুপার দাবি করেন, এই অভিযানে এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনী ইরানের প্রায় ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।

সূত্র: সিএনএন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD