শিগগিরই নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার করতে পারে ইরান: আইআরজিসি

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটি দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে।
বিজ্ঞাপন
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নিয়ে রেখেছে।
তিনি জানান, ‘ট্রু প্রোমিজ ৪’ অভিযানের আওতায় এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার একটি ছোট অংশ মাত্র।
বিজ্ঞাপন
নায়েইনি আরও বলেন, ইরান নতুন উদ্যোগ ও আধুনিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। এসব প্রযুক্তির অনেকগুলো এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। ফলে পরবর্তী সামরিক অভিযানে প্রতিপক্ষকে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
এই ঘোষণার সময়ই ইরান দাবি করে, তারা ইসরায়েলের তেল আবিব শহরের দিকে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের মতে, এই ক্ষেপণাস্ত্র উচ্চমাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে।








