ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি প্রধান তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। হামলার পরপরই শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহত বা বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এর আগে গত ১৯ মার্চও একই স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সে সময় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ভূপাতিত ধ্বংসাবশেষ শোধনাগারে আঘাত করলে ছোট পরিসরে আগুন ধরে এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়।
সর্বশেষ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দমকল বাহিনী। হামলার কারণে বিদ্যুৎ লাইনে ক্ষতি হওয়ায় আশপাশের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পরে তা স্বাভাবিক করা হয়।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, হাইফার এই শোধনাগারটি ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ ধরনের হামলা দেশটির জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোর ওপর নতুন করে ঝুঁকি তৈরি করছে।
সূত্র: আল-জাজিরা, দ্য টাইমস অব ইসরায়েল








