জ্বালানি সংকট মোকাবিলায় হোম-অফিস চালু করছে মালয়েশিয়া

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া সরকার সরকারি খাত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য হোম-অফিস চালু করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটিতে বাসা থেকে কাজের এই নিয়ম কার্যকর হবে।
বিজ্ঞাপন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এক ব্রিফিংয়ে বলেন, এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার অংশ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যবসায়িক খাতে পড়ার আগে সরকার আগাম ব্যবস্থা নিচ্ছে।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরও খারাপ হতে পারে এবং পুনরুদ্ধারের সময়কাল দীর্ঘ হতে পারে। ইতিমধ্যেই কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা এবং সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহ।
বিজ্ঞাপন
আনোয়ার ইব্রাহিম বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব কমানো এবং ভর্তুকি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করবে। এছাড়া সরকারের খরচ বর্তমান পরিস্থিতিতে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত প্রতি মাসে, যা ভোক্তাদের সুরক্ষায় ব্যয় হচ্ছে।








