Logo

শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনকেও বাঁচিয়ে রাখা হবে না: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৬:২৬
শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনকেও বাঁচিয়ে রাখা হবে না: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুরা যদি স্থল হামলার চেষ্টা করে, তবে একজনকেও বাঁচিয়ে রাখা হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তাসংস্থার মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় হাতামি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, “শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের আক্রমণের ধরন অনুযায়ী প্রতিরোধের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানও পাল্টা প্রতিরোধ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন অবকাঠামোও ইরানের লক্ষ্যবস্তুতে এসেছে।

বিজ্ঞাপন

যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলার পর ইরানে স্থল হামলার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় ৩,৫০০ মেরিন সেনা এবং অন্তত একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শত্রুরা যদি স্থল হামলা চালায়, তাদের লক্ষ্য হতে পারে পারস্য উপসাগরে থাকা ইরানের খার্গ দ্বীপ, যা দেশের তেলের প্রায় ৯০ শতাংশ রপ্তানির কেন্দ্র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD